ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ‘এক্স জেন্ডার’ পাসপোর্ট চালু করেছে যুক্তরাষ্ট্র
‘এক্স জেন্ডার’ পাসপোর্ট চালু করেছে যুক্তরাষ্ট্র
লিঙ্গ সমতা প্রতিষ্ঠার সুবিধার্থে যুক্তরাষ্ট্রে চালু হলো ‘এক্স জেন্ডার’ চিহ্নিত পাসপোর্ট। এরই মধ্যে এ ধরনের প্রথম পাসপোর্ট ইস্যুও করেছে দেশটি।
নিজেদের নারী বা পুরুষ- কোনোটাই মনে করেন না, এমন ব্যক্তিদের অধিকার নিশ্চিতে এ পদক্ষেপ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছিল, আগামী বছর নাগাদ এ সুযোগের পরিসর আরও বাড়ানো হবে। প্রথম ‘এক্স জেন্ডার’ পাসপোর্ট যিনি গ্রহণ করেছেন, তার নাম-পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।
তবে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্স এলাকার ইন্টারসেক্স (উভকামী) অধিকার কর্মী ডানা জিম পাসপোর্টটি গ্রহণের তথ্য নিশ্চিত করেছেন।
জেন্ডার নিরপেক্ষ বিশেষণে নিজেকে বিশেষায়িত করেন জিম। ২০১৫ সাল থেকে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনি লড়াই লড়ছেন তিনি।
নিজেকে নারী বা পুরুষ হিসেবে চিহ্নিতের মাধ্যমে মিথ্যা লিঙ্গপরিচয় দিতে হয়- এমন পাসপোর্ট চাননি তিনি। তার লড়াইয়ের উদ্দেশ্য ছিল, নিজের সঠিক লিঙ্গপরিচয় সম্বলিত একটি পাসপোর্ট পাওয়া যেখানে কোনো মিথ্যা তথ্য থাকবে না।
৬৩ বছর বয়সী জিম জানান, সকালে ঘুম ভাঙার পরই নিজের আইনজীবী পল ক্যাস্টিলোর কাছ থেকে একটি ক্ষুদেবার্তা, আর তারপর ফোনকলে ‘এক্স জেন্ডার’ পাসপোর্ট পাচ্ছেন বলে জানতে পারেন। পরে কুরিয়ারে পাসপোর্টটি গ্রহণও করেন তিনি।
এরপর সফররত দুই অধিকার কর্মীর সঙ্গে রাতভর উভকামী সচেতনতা দিবসের আনন্দ উদযাপন করেন তিনি।
পাসপোর্টটি পেয়ে জিম আনন্দিত। কিন্তু পরবর্তী প্রজন্মের উভকামীদের জন্য পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিতে তার লক্ষ্য এখনও অর্জন হয়নি।
কেবল বিশ্বভ্রমণ উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তি আমি কোনো সমস্যা নই। বিষয়টা হচ্ছে যে আমি একজন মানুষ।’
প্রথম ‘এক্স জেন্ডার’ পাসপোর্টগ্রহীতা জিম আগে আদালতে যেসব তথ্য উপস্থাপন করেছেন, তা থেকে জানা যায় যে জন্মের সময় তার দেহে লিঙ্গপরিচয় নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট কোনো প্রত্যঙ্গ ছিল না। কিন্তু তিনি বেড়ে ওঠেন ছেলে হিসেবে। বেশ কয়েকটি অস্ত্রোপচারের পরেও জিমকে পরিপূর্ণ পুরুষের রূপ দিতে পারেননি চিকিৎসকরা।
পেশাজীবনে জিম নৌবাহিনীতে কাজ করেছেন একজন পুরুষ হিসেবে। কিন্তু কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা ও চাকরি করার সময় তিনি নিজেকে উভকামী হিসেবে শনাক্ত করেন।
পরে এমন লিঙ্গপরিচয় চিহ্নিত পাসপোর্ট জিমকে দিতে অস্বীকৃতি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে আন্তর্জাতিক উভকামী সংস্থার দুটি বৈঠকে অংশ নিতে পারেননি তিনি।
নানা বিতর্ক ও ঘাত-প্রতিঘাত শেষে চলতি বছরের জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাসপোর্টে তৃতীয় লিঙ্গ চিহ্নিতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিংয়ে এ সংক্রান্ত সফটওয়্যারে বড় পরিবর্তন আনতে হবে বলে বিষয়টি সময়সাপেক্ষ।
এ ছাড়া পাসপোর্টের আবেদনপত্রে এবং সিস্টেম আপডেটে ‘এক্স’ লিঙ্গ চিহ্নিত করার বিষয়টিতে ব্যবস্থাপনা ও অর্থবরাদ্দবিষয়ক বিভাগের অনুমতি অপেক্ষমান ছিল। সব সরকারি নথিতে সংস্থাটির সই থাকতে হয়।
দুই বছর আগেই এ ধরনের পাসপোর্ট চালু করেছে কানাডা সরকারও।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


