ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ২০২২ সালের শুরুতে করোনা নিয়ন্ত্রণে আসবে: ফাউচি
২০২২ সালের শুরুতে করোনা নিয়ন্ত্রণে আসবে: ফাউচি
আগামী ২০২২ সালের শুরুতে করোনা মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসবে আশা করছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
তিনি মনে করেন, এখনো বাকি থাকা ৮ থেকে ৯ কোটি নাগরিককে টিকার আওতায় আনা গেলে এবং আরো বড় পরিসরে টিকাদান কর্মসূচি চালানোর জন্য করোনা টিকার পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হলে আগামী বছরের শুরুর দিকেই মহামারি নিয়ন্ত্রণে আসবে।
ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এফডিএ) পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ার পরদিন মঙ্গলবার কয়েকটি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে ফাউচির এমন বক্তব্য এসেছে।
ফাইজারের টিকা পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ায় এখন আরো বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনার সুযোগ তৈরি হলো। মডার্না আর জনসন অ্যান্ড জনসনের করোনা টিকাও শিগিগরই পূর্ণাঙ্গ অনুমোদন পেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আসছে হেমন্তে শিশুদের টিকা দেওয়ার অনুমতিও হয়তো মিলে যাবে।
এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাত্কারে ফাউচি বলেন, ‘যে ৮ বা ৯ কোটি মানুষ এখনো টিকার বাইরে রয়েছেন, যারা টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না বা সুযোগ পাচ্ছেন না, তাদের বড় অংশকে যদি আমরা টিকা দিয়ে ফেলতে পারি, আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমরা আশার আলো দেখতে পাব। আমরা এ পরিস্থিতি বদলে দিতে পারব।’
স্বাস্থ্য বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজজেস-এর প্রধান।
এমএসএনবিসিকে তিনি বলেন, মডার্না আর জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা তুলনামূলক কম সময়ের মধ্যেই এফডিএর পূর্ণাঙ্গ অনুমোদন পেয়ে যাবে বলে তার ধারণা। হয়তো কয়েক সপ্তাহ বা এক মাসের মধ্যেই সেটা হয়ে যাবে। বছরের শেষে ছুটির মৌসুম শুরু হয়ে যাওয়ার আগেই কম বয়সিদের জন্য ফাইজার আর মডার্নার টিকা দেওয়ার অনুমোদন মিলে যাবে বলে মনে করছেন ফাউচি।
এনবিসি নিউজকে তিনি বলেন, হেমন্তের শেষে বা শীতের শুরুতেই সেটা হয়ে যেতে পারে। আর সিএনএনকে তিনি বলেন, ‘যদি আমরা শীতের মধ্যেই অনুমোদন পেয়ে যাই, আর যে ৯ কোটি মানুষ এখনো টিকা পায়নি, তাদের অধিকাংশকে টিকা দিতে পারি, আমার বিশ্বাস, ২০২২ সালের বসন্তে পরিস্থিতির ওপর ভালো একটা নিয়ন্ত্রণ আমরা পেয়ে যাব।’
তবে সিএনএন এক বিশ্লেষণে লিখেছে, ফাউচির এই আশার বাণী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য হতাশার খবর হয়েই এসেছে, যিনি চলতি বছরের শুরুতে দায়িত্ব নিয়েছেন মহামারির অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে।
এখন মহামারি নিয়ন্ত্রণে আসার জন্য যদি আগামী বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত আরো অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক ঝঞ্ঝা তাকে পার হতে হবে। মহামারি জয় করে অর্থনীতিতে গতি তুলে বিজয়ীর বেশে আগামী বছরের নভেম্বরে কংগ্রেস নির্বাচনের জন্য সম্ভাব্য সেরা পরিকল্পনাটাই বাইডেন সাজিয়েছিলেন। কিন্তু ফাউচির কথা সত্যি হলে তার সেই পরিকল্পনাও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


