ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- দুই বছরের শিশুর শ্বাসনালীতে পৌনে ৩ ইঞ্চির পেরেক, অতঃপর…
দুই বছরের শিশুর শ্বাসনালীতে পৌনে ৩ ইঞ্চির পেরেক, অতঃপর…
সাত সেন্টিমিটার বা পৌনে তিন ইঞ্চির আস্ত একটি পেরেক গিলে ফেলেছিল দু’ বছরের শিশু। ২১ ঘণ্টা আটকে ছিল শ্বাসনালীতে। শিশুটিকে বাঁচানো যাবে কিনা, তা নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন শিশুর পরিবারের লোকেরা। শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টায় মৃত্যু হাত থেকে বেঁচে ফিরে এল দুধের শিশুটি। বিরল অস্ত্রোপচারে এ যেন নবজন্ম লাভ হল। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল মুস্তাকিন আলি। ঘরে ফেরার পর থেকেই বমি করতে থাকে সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখনই বাড়ির লোকের সন্দেহ হয়, কিছু একটা খেয়েই অসুস্থ হয়ে পড়েছে মুস্তাকিন। কিন্তু সেটা কী হতে পারে, সেই বিষয়ে কিছুই বুঝতে পারছিলেন না মুস্তাকিনের পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে মুস্তাকিনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় রায়গঞ্জ হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই ধরা পড়ে শিশুটির শ্বাসনালিতে আটকে রয়েছে ৭ সেন্টিমিটারের মরচে ধরা পেরেক। কিন্তু সেই পেরেক বের করতে পারেননি সেখানকার চিকিৎসকরা। আস্তে আস্তে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। ক্রমাগত বমি করতে থাকে মুস্তাকিন। শেষ পর্যন্ত মায়ের কোলে ঢোলে পড়ে সে। কিন্তু তাতে হাল ছাড়েনি মুস্তাকিনের পরিবারের লোকেরা।
রবিবার খুব ভোরে এসএসকেএম হাসপাতালে শিশুটিকে নিয়ে পৌঁছায় তারা। সঙ্গে সঙ্গে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয় ও দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। অবশেষে এসএসকেএমের ইএনটি বিভাগের তত্বাবধানে শিশুটি প্রাণ ফিরে পেল।এই প্রসঙ্গে এসএসকেএমের ইএনটি বিভাগের বিশেষজ্ঞ সুদীপ্তা মিত্র বলেন, ‘ওকে আমাদের কাছে রবিবার ভোরে আনা হয়েছিল। ওর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেন স্যাচুরেশন ৯৪ থেকে ৯৫ এর বেশি উঠছিল না। সঙ্গে সঙ্গে ওটির ব্যবস্থা করে ইমার্জেন্সি রিজিড বায়োস্কোপি করা হয় ও পেরেকটিকে বের করা হয়। এখন বাচ্চাটি অনেকটাই স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এর আগেও চিকিৎসা ক্ষেত্রে বিরল নজির রেখেছিল এসএসকেএম। দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে এক তরুণীর লোহার রড ঢুকে গিয়েছিল। রড ঢুকে এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল। তখন তরুণীকে অস্ত্রোপচার করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসেন চিকিৎসকরা।
সম্প্রতি একটি কিশোরীর গলায় সুই ঢুকে গিয়েছিল। ফুসফুসের লোয়ার ল্যাবে তা আটকে গিয়েছিল। বায়োস্কোপি করে সেই আটকে থাকা সুই বের করেছিলেন চিকিৎসকরা। সূত্র: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


