English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১০:৫২

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা আজ

ইরানের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। শুক্রবার (১৮ জুন) সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা ১৯ ঘণ্টা চলে। ভোট গ্রহন শেষ হয় রাত ২টায়। আজ শনিবার (২৯ জুন) দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনাভাইরাসের প্রকোপের কারণে শুক্রবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইরানব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এছাড়া, বিশ্বের আরো ১০১টি দেশে বসবাসরত প্রবাসী ইরানিদের জন্য ৪৫০টি ভোটকেন্দ্র খোলা হয়। এসব ভোটকেন্দ্রে প্রবাসী ভোটাররা বিপুল উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের বিভিন্ন শহরে কঠোর লকডাউন ও কোয়ারেন্টাইনে থাকা লোকজনের ভোট দেয়ার জন্য ভ্রাম্যমান ভোটকেন্দ্র খোলা হয়।হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় ব্যালটবাক্স পাঠিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন ঘোষণা করেন। বিশ্বের ২২৬টি গণমাধ্যমের প্রায় ৫০০ সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে এসেছেন।