English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০২১ ১৪:২০

দিল্লিতে লকডাউন ঘোষণা: মদের দোকানে প্রচন্ড ভিড়

অনলাইন ডেস্ক
দিল্লিতে লকডাউন ঘোষণা: মদের দোকানে প্রচন্ড ভিড়

ভারতের রাজধানী দিল্লিতে ঘোষণা করা হয়েছে ৬ দিনের লকডাউন। সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা থেকে শুরু হতে যাওয়া এই লকডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লকডাউনে ঘর থেকে বের হওয়া যাবে না শুনেই শহরের মদের দোকানগুলোতে বেড়েছে ভিড়।

মদের দোকানের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।

এনডিটিভি, বিসনেস টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও দ্যা স্টেটসম্যানের অনলাইন প্রতিবদেনে বলা হয়, লকডাউনের খবর ছড়িয়ে পড়ার পর পরই দিল্লির দরিয়াগঞ্জ, করোলবাগ, গোলে বাজার, খান বাজারসহ শহরের প্রায় সব মদের দোকানের বাইরে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনতে দেখা গেছে।   দোকানগুলোর মালিকরা জানাচ্ছেন, তাদের স্টকে থাকা সব মদ বিক্রি হয়ে গেছে। তারা দোকানের বাইরে ‘স্টক শেষ’ স্টিকারও লাগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গতবার করোনার প্রথম ঢেউয়েও দেশটিতে মদের দোকানে এমন ভিড় দেখা গিয়েছিল। লকডাউন খুলে দেওয়ার পর সেটা আরও বেড়ে যায়।