English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০২১ ১৪:১৩

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। প্রথমে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ দেখিয়েছিল এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল।

কিন্তু পরে তারা তথ্য সংশোধন করে জানায়, ভূমিকম্পের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার। ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।   প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।