English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৯:০৮

সৌদিতে ৩০ মিনিটে শেষ করতে হবে তারাবির নামাজ

অনলাইন ডেস্ক
সৌদিতে ৩০ মিনিটে শেষ করতে হবে তারাবির নামাজ

প্রাণঘাতী মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরবের সকল মসজিদে ৩০ মিনিটের মধ্যে তারাবির নামাজ শেষ করার আদেশ জারি করেছে সৌদি সরকার। দেশটির ইসলাম, দাওয়াহ ও দিক নিদের্শনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড.আবদুল লতিফ আল-শেখ আজ রোববার (১২ এপ্রিল) সরকারি এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন।

মন্ত্রী জানান, সৌদি আরবের কোনো মসজিদ এশা ও তারাবির নামাজের জন্য ৩০ মিনিটের বেশি খোলা থাকবে না। এছাড়া মন্ত্রণালয়ের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পূর্বে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে, মসজিদে আসা মুসল্লিদের মাস্ক পরা, নিজস্ব জায়নামাজ সাথে আনা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে সালাত আদায় করার নির্দেশ দেয়া হয়।   এদিকে এর আগে, সৌদির দুই প্রধান মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।