English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২৪

তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাস, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক
তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাস, মৃত্যু ৪

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ল যুক্তরাষ্ট্রের টেক্সাস ও এর পার্শ্ববর্তী অঞ্চল। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজানের প্রাণহানি হয়েছে। এতে টেক্সাসে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। খবর জি নিউজের।

মার্কিন বিদ্যুত্‍ সরবরাহ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে জানানো হয়েছে, ৪১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। বর্তমানে টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।