English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৪৪

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক
ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেন- বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। 

 নিহতদের মধ্যে আটজন মহিলা ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তারা আজমির দরগা যাচ্ছিলেন।