English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২০ ০৬:৫৮
সূত্র:

ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ালেন সাবেক সিআইএ প্রধান

ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ালেন সাবেক সিআইএ প্রধান

গত দুই দশক ধরে বেশ কয়েকবার পশ্চিমা দেশ, ইসরায়েল ও আরব বেশ কয়েকবার কাসেম সোলেমানিকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু ট্রাম্পের উত্তরসূরি বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ সোলেমানিকে হত্যা পরিকল্পনার বিরোধিতা করেন। তারা বুঝতে পেরেছিলেন, এর ফলাফল ভয়াবহ হতে পারে। কিন্তু তা আর বাকি রইলোনা। ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার চেষ্টা এর আগেও অনেকবার হয়েছে। অন্তত দুই দশকের বেশি সময় ধরেই শত্রুপক্ষের চোখে ধুলো দিয়ে বেঁচেছিলেন তিনি। আইএস, ইসরায়েল, আরব, যুক্তরাষ্ট্রের গুপ্তচরেররা অসংখ্যবার হামলার চেষ্টা চালিয়েছে কুদস বাহিনী প্রধানের ওপর। কিন্তু ইরানি বাহিনীর চতুরতায় কিছুতেই সফল হচ্ছিল না তারা। অবশেষে অল্প কিছুক্ষণের মধ্যেই পাওয়া মাত্র হত্যা করা হল সোলেমানিকে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ-প্রযুক্তির কাছে হার মানতে হলো ইরানের।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা নিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল বলেছেন, কাসেম সোলায়মানিকে হত্যার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন, তার জেরে যুক্তরাষ্ট্রের বহু নাগরিক মারা যাবে। তিনি বলেন, কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের জেরে ইরানিরা চরম প্রতিশোধ নেবে এবং এজন্য যুক্তরাষ্ট্রকে চড়া খেসারত দিতে হবে।   মাইকেল মোরেল বলে, সোলাইমানিকে হত্যার বিষয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বহু মার্কিন সেনা মারা যাবে এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বহু বেসামরিক লোকজনও মারা যাবে। তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার পর এখন যুক্তরাষ্ট্রের সেনা এবং নাগরিকদের জন্য ইরাক, সিরিয়া, লেবানন কোথাও আর নিরাপদ কোনো জায়গা থাকল না। সোলাইমানিকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধের বাইরে হত্যার মধ্য দিয়ে এই নজির স্থাপন করা হয়েছে যে, বিশ্বে এ ধরনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা আর নিরাপদ নন।