English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৯
সূত্র:

১৪৪ ধারা ভেঙে ভারতে চলছে বিক্ষোভ

১৪৪ ধারা ভেঙে ভারতে চলছে বিক্ষোভ

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ বৃহস্পতিবারও ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। ১৪৪ ধারা ভেঙেই রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। 

ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির লালকেল্লা এলাকা-সহ বেশ কিছু এলাকা। প্রতিবাদ-বিক্ষোভ চলছে বেঙ্গালুরু, হায়দরাবাদেও। বিক্ষোভ থেকে এরই মধ্যে আটক করা হয়েছে অনেকজনকে।

খবরে বলা হয়েছে, দিল্লিতে সকালের দিকে ১৪৪ ধারা ভেঙে বিক্ষুব্ধরা জমায়েত হতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরে বিক্ষুব্ধ বেশ কয়েকজনকে আটক করা হয়। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লিতে এ দিন ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। 

অন্য দিকে, ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ চলছে বেঙ্গালুরুতেও। বিক্ষোভে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রথিতযশা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। পুলিশ তাকেসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। 

এসময় রামচন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘সাংবাদমাধ্যমে সংবিধান নিয়ে বক্তব্য দেয়ার সময় আমাকে আটক করে পুলিশ। আমার হাতে গান্ধীজির (মহাত্মা গান্ধী) একটা প্ল্যাকার্ড ছিল।’ দেশে কি তাহলে স্বৈরতন্ত্র চলছে?- প্রশ্ন রাখেন এই ইতিহাসবিদ।