English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯ ১৭:৫২
সূত্র:

শ্রীলঙ্কায় বোমা হামলায় মোদি-ইমরানের নিন্দা


শ্রীলঙ্কায় বোমা হামলায় মোদি-ইমরানের নিন্দা

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রবিবার (২১ এপ্রিল) টুইটার বার্তায় এ নিন্দা জানান তাঁরা। 

টুইটার বার্তায় মোদি বলেন, আমাদের অঞ্চলে এ ধরনের বর্বতার কোনো স্থান নেই। এ সময়  শ্রীলঙ্কানদের প্রতি সংহতি জানান তিনি। এ ছাড়া  যেকোনো প্রয়োজনে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ভারতীয় নেতা।

হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শ্রীলঙ্কার এ দুঃসময়ে পাকিস্তান তাঁদের পাশেই রয়েছে।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯০ জনে দাঁড়িয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা চলছিল। এই সময়ই চালানো হয় ভয়াবহ হামলা।