English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯ ০৮:০০
সূত্র:

বিজেপি ১০০ আসনও পাবে না: মমতা

বিজেপি ১০০ আসনও পাবে না: মমতা

ভোটের প্রচারণায় নেমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা এগিয়ে চলুন, আমরা সঙ্গে আছি। কে প্রধানমন্ত্রী হবে, কে কি হবে, সে সব পরে ঠিক করব। আমরা মিলেমিশে সরকার গড়ব। বিজেপি ৫৪৩ আসনের ১০০ আসনও পাবে না।   বৃহস্পতিবার দার্জিলিংয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

মমতা বলেন, উত্তর-পূর্বে এনআরসির জন্য কেউ ভোট দেবে না। কর্নাটক, তামিলনাড়ু, ওড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কোথাও মানুষ বিজেপিকে ভোট দেবে না। বিজেপি কীভাবে জিতবে? উত্তরপ্রদেশে ৭৩ আসন ছিল এবার অর্ধেকও পাবে না। মমতা বলেন, সিটিজেনশিপ বিলে কী আছে?

তিনি বলেন, পাঁচ বছরের জন্য প্রথমে আপনাদের বিদেশি বানিয়ে দেবে, তারপর কী হবে, কেউ জানে না। তিনি বলেন, আমরা নাগরিকপঞ্জী কিছুতেই করতে দেব না। আসামে বাঙালিদের তাড়ানোর চক্রান্ত হচ্ছে। আমরা তা হতে দেব না।

এসময় উপস্থিত জনতার উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, দু’নম্বর ইভিএম-এ ভোট দেবেন না। কিন্তু এক নম্বর মেশিনে এক নম্বরেই আমাদের প্রার্থী অমর সিংহ রাইয়ের নাম আছে। তাকেই ভোট দেবেন। দু’টো ইভিএম থাকবে, একটিতে ১৬ জনের নাম থাকবে। দার্জিলিং, কার্শিয়াং কালিম্পঙের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করব।