English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১১:৫২
সূত্র:

নতুন প্রযুক্তির সামুদ্রিক জাহাজ তৈরি করেছে সৌদি আরব

নতুন প্রযুক্তির সামুদ্রিক জাহাজ তৈরি করেছে সৌদি আরব

নতুন ধরনের সামুদ্রিক জাহাজ বানিয়েছে সৌদি সরকার। নতুন প্রযুক্তির ওই জাহাজের নাম দেয়া হয়েছে ‘নাজিল’। পানিসম্পদ ও জলবায়ু গবেষণায় এটি বিশেষভাবে তৈরি হয়েছে।

শুক্রবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আরাবিয়্যাহ জানায়, সৌদি আরবের জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার খালেদ বিন আবদুল আজিজ আল ফালেহ নতুন প্রযুক্তির এ জাহাজের উদ্বোধন করেছেন।

কী আছে ওই জাহাজে?

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে আল আরাবিয়্যাহ জানিয়েছে, নতুন প্রযুক্তির এ জাহাজটি আরব উপসাগর ও ভূমধ্যসাগরে জলীয় পরিবর্তন, মাছের প্রকারভেদ, আবহাওয়ার গতি-প্রকৃতি এবং খনিজসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণে সহায়তা করবে।

সৌদি আরবের জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালেদ আল ফালেহ জানান, সামুদ্রিক গবেষণায় যুক্ত হওয়া এ জাহাজটি কিং আবদুল আজিজ সাইন্স ও টেকনোলজি সিটির গবেষণা বিভাগের অধীনে কাজ করবে।

সৌদি সরকার স্থানীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি কোম্পানি ও বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বৈজ্ঞানিক গবেষণা ও সামুদ্রিক সম্পদ আহরণে ব্যাপক মনযোগ দিয়েছে।

বৈজ্ঞানিক গবেষণায় সৌদি আরবের প্রস্তুতকৃত এ বিশেষ জাহাজটিতে ১৪জন বিজ্ঞানী থাকবে।নতুন এ সামুদ্রিক জাহাজে সবধরণের আধুনিক যোগাযোগ ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে জানিয়েছে সৌদি সরকার।