English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৯ ১০:২২
সূত্র:

মোদির হেলিকপ্টার নামাতে কাটা হচ্ছে শ’খানেক গাছ

মোদির হেলিকপ্টার নামাতে কাটা হচ্ছে শ’খানেক গাছ

খুরদা-বালাংগীর রেল লাইন উদ্বোধন করতে মঙ্গলবার ওড়িশা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, বালাংগীর স্টেশনের বিস্তীর্ণ জায়গায় প্রায় শ’খানেক গাছ কাটা হচ্ছে। জঙ্গল পরিষ্কার করে ওখানেই বানানো হচ্ছে হেলিপ্যাড।

বালাংগীরের বিভাগীয় বন দপ্তরের কর্মকর্তা সমীর সতপথি অভিযোগ করেন, বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে। বাধা দিতে গেলে জানানো হয় উপর মহলের অনুমতিতেই গাছ কাটা হচ্ছে।

সমীর সতপথি দাবি করেন, এক একটি গাছের দাম হবে প্রায় আড়াই লক্ষ টাকা।

জানা গেছে, গাছ কাটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের।

পূর্ব উপকূলবর্তী রেলওয়ের তরফে জানানো হয়েছে, ওই জায়গা রেলের। যদিও ওই কাজের দেখভাল করছে পূর্ত দফতর। 

পূর্ত দফতরের কর্মকর্তাদের দাবি, গাছ কাটার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

বালাংগীরের এসপি কে শিবা সুব্রমানির যুক্তি, প্রধানমন্ত্রীর হেলকপ্টার অবতরণের জন্য ফাঁকা জায়গা না থাকায় জঙ্গল পরিষ্কার করা হচ্ছে।