English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩১
সূত্র:

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত বেড়ে ৬২

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত বেড়ে ৬২

ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইট উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে৬২জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা জানায়, কারাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূমিধস থেকে সুনামির সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সুন্দা উপত্যকায় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের ফলে ভূগর্ভে প্রচণ্ড ভূমি ধসের কারণে ওই সুনামির সৃষ্টি হয়।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এ ঘটনায় এখনও দুইজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ডজনখানেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটির মতে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।

জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সান্দা স্ট্রেইট উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

সান্দা স্ট্রেইট উপকুল জাভা দ্বীপ ও সুমাত্রাকে জাভা সাগরে সংযোগ করেছে। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।