English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৪
সূত্র:

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৩ জন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় আমাদের সাত নাগরিক নিহত এবং আরো ৪৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আঙ্কারার মারসান্দিজ রেলস্টেশনের কাছে একটি লোকোমোটিভ ট্রেনের সঙ্গে যাত্রীবাহী এক দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটি আনাতোলিয়া প্রদেশের রাজধানী কোনিয়া যাওয়ার পথে ওই দুর্ঘটনায় পড়ে। অন্যদিকে রেললাইন পর্যবেক্ষনে যাচ্ছিল লোকোমোটিভ ট্রেনটি।

এ সংক্রান্ত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা ট্রেনের ভাঙ্গাচোরা অংশ সরিয়ে লোকজনকে উদ্ধার করছে।

দুর্ঘটনা সম্পর্কে গভর্নর ভাসিপ শাহিন আরো জানান, অতিরিক্ত গতির কারণেই লোকোমোটিভ ট্রেনের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় যাত্রীবাহী ট্রেনটি।

সূত্র: রয়টার্স/ আল জাজিরা