English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮ ১৮:৫৫
সূত্র:

দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির সাবেক সরকারের দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য একটি কমিশন নিয়োগ করবেন বলে জানিয়েছেন। ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল রবিবার তিনি একথা বলেন।

সিরিসেনা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য এমন একজনকে নিয়োগ দেব, যিনি যোগ্যতার সাথে দায়িত্ব পরিচালনা করতে পারবেন।