English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১৩:৪৭
সূত্র:

হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৪

হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক হাসপাতালে বন্দুক হামলায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে শিকাগোর মার্সি হাসাপাতালে চড়াও হন ওই বন্দুকধারী।

মেয়র রাহম ইমানুয়েল জানান, ওই হামলায় হাসপাতালের একজন নারী চিকিৎসক, ওষুধ বিভাগের এক নারী সহকারী এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ওই বন্দুকধারী নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি সে বিষয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী তার সাথে সম্পর্ক থাকা একজন নারীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারেন। সেসময় হাসপাতালের গাড়ি পার্কিং এর জায়গায় 'একাধিক গুলি' শব্দ পাওয়া যায় বলে জানায় শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট।

পরে হামলাকারী গুলি করতে করতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন বলে জানান হাসপাতালের অভ্যন্তরে অবস্থানরত লোকজন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় সশস্ত্র পুলিশ। তারা মার্সি হাসপাতাল থেকে লোকজনকে বের করে আনে।

তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ জানা যায়নি। জানা যায়নি হামলাকারীর পরিচয়ও।

এই ঘটনার কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দিয়ে ঘটানো সহিংসতা নির্মূল করার লক্ষ্যে একটি অনলাইন প্রচারণায় অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় জড়িত থাকা ব্যক্তিরা।

সূত্র: বিবিসি