English Version
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১৫:২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উত্তাল ফ্রান্স

অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উত্তাল ফ্রান্স

লানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছে। বিক্ষোভ চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি উঠে পড়ায় একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া বিক্ষোভ সংঘর্ষে রূপ নেওয়ায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

শনিবার অন্তত ২ হাজার জায়গায় প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে থাকেন বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা অবস্থায় নেওয়ায় যান চলাচল অচল হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বহুল আলোচিত ‘গ্রিন ট্যাক্স’-এর নাম করে গত বছরে ডিজেলে ২০ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে।

বিক্ষোভকারীরা রাজধানী প্যারিসের ‘হৃদয়’ বলে খ্যাত চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউয়ের আংশিক অবরুদ্ধ করে। ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে মুখরিত হয়ে উঠে বিক্ষোভস্থল। তারা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করছেন এবং ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা বলেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গ্রিন ট্যাক্স নামে যে বোঝা সবার ওপর চাপিয়ে দিয়েছেন, তা শুধু বড় বড় ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান বহন করুক। সাধারণ গাড়ি চালকরা এটা কিছুতেই মেনে নেবে না।

পুলিশ বলছে, সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সবমিলিয়ে বিক্ষোভে সারা দেশে ১০৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে।