English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ০৬:৫৪

হঠাৎ ওমানের রাজপ্রাসাদে ইসরাইলের প্রধানমন্ত্রী!

অনলাইন ডেস্ক
হঠাৎ ওমানের রাজপ্রাসাদে ইসরাইলের প্রধানমন্ত্রী!

হঠাৎ করে ওমান সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সালের পর ইসলাইলের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। দুটি দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নেতানিয়াহুর এ অস্বাভাবিক সফরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) ওমানের সুলমান সাঈদ কাবোস বিন সাঈদ আল সাঈদের আমন্ত্রণে নেতানিয়াহু এ সফর করেন। ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর প্রকাশ করেছে।

সফরে ওমান সুলতানের প্রাসাদে দুই নেতা সাক্ষাৎ করেন। এতে মধ্য কীভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।