English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩১

জাপান রাজকুমারীকে এরদোগানের অভ্যর্থনা

অনলাইন ডেস্ক
জাপান রাজকুমারীকে এরদোগানের অভ্যর্থনা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জাপান রাজকুমারী আকিকোকে অভ্যর্থনা জানিয়েছেন। পরে এরদোগান ও রাজকুমারী দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং শেষে তারা ফটোসেশনে অংশ নেন।

রোববার (৮ সেপ্টেম্বর) ইস্তাম্বুল শহরে এরদোগান এ আতিথেয়তা জানান।

তুরস্কের সাকিব সাবান্সি জাদুঘরে রাজপুত্র মিকাসা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রাজকুমারী আকিকো তুরস্কে গিয়েছেন।

তুরস্কে অবস্থিত জাপানি দূতাবাস জানিয়েছে, রাজকুমারী শুক্রবার পর্যন্ত দেশটিতে থাকতে ইচ্ছা প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আকিকো তুরস্ক সফরে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও আনাতোলিয়া প্রদেশ ভ্রমণ করবেন।