English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮ ১৭:৫৯

সৌদিতে ৬৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
সৌদিতে ৬৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

সর্বশেষ বুধবার (২৩ আগস্ট) মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজির মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)।

আর অন্যদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন মারা যান।

এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সৌদি আরবে হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।

এদিকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।