English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৮ ১০:৪৮

এবার কানাডার ফ্লাইটও বন্ধ করে দিল সৌদি

অনলাইন ডেস্ক
এবার কানাডার ফ্লাইটও বন্ধ করে দিল সৌদি

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা কানাডার টরন্টো বিমানবন্দরের সাথে তার সকল ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে। দেশটি কানাডার সাথে সকল ধরনের ব্যবসাও বন্ধ করেছে এবং দেশটিতে কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে।

দেশটিতে নাগরিক সমাজের প্রতিনিধি এবং নারী অধিকার কর্মীদের আটক করা নিয়ে কানাডার রাষ্ট্রদূত বিরুপ মন্তব্য করাই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসব পদক্ষেপের জবাবে কানাডা বলেছে, তারা মানবাধিকারের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে।

দেশটিতে গত কয়েক দিনে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আমেরিকান মানবাধিকার কর্মী সামার বাদাউইও রয়েছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, তার দেশ রাষ্ট্রদূতের বহিস্কার এবং সৌদির অন্যান্য পদক্ষেপ নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে তারা বাক স্বাধীনতা, নারী অধিকার এবং মানবাধিকার সমুন্নত রাখার পক্ষে সব সময় কথা বলে যাবে।

এর জবাবে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, কানাডার সব বক্তব্যই ভুল তথ্যের উপর নির্ভর করে। কাকে গ্রেফতার করা হবে সেটা একান্তই সৌদির নিজস্ব ব্যাপা্র।

সূত্র: বিবিসি