English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ২১:৩৫

তুরস্কের ওপর ভীষণ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
তুরস্কের ওপর ভীষণ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

তুরস্ক ও রাশিয়া বলেছে, যুক্তরােষ্ট্রের অপছন্দের কোনো দেশের কাছ থেকে তৃতীয় কোনো দেশ অস্ত্র কিনতে চাইলেই মার্কিন কর্মকর্তারা হুমকির ভাষা ব্যবহার করেন।

রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।

সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনের সমালোচনা করেন।

তিনি বলেছেন, তুরস্কসহ রাশিয়ার সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এজন্য যুক্তরাষ্ট্র এসব দেশকে সময়সীমা বেধে দিচ্ছে এবং চাপ সৃষ্টি করছে যার অর্থ হলো আন্তর্জাতিক অস্ত্র ব্যবসাতে যুক্তরাষ্ট্র একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু অস্ত্র ক্রেতারা মার্কিন এই চাপ উপেক্ষা করবে। তারা তাদের সিদ্ধান্ত মতোই কাজ করবে।

ল্যাভরভ বলেন, কোনো দেশ তাদের অস্ত্র কেনা কিংবা ব্যবসার অধিকারকে লক্ষ্যবস্তু বানাতে দেবে না। মার্কিন কর্মকর্তাদের এ ধরনের চাপ ও ভুল পদক্ষেপ বাড়তি দ্বন্দ্ব সৃষ্টি করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির ভাষাকে অগ্রহণযোগ্য বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ।

পরিষদ বলেছে, তুরস্কের নিরাপত্তা বিষয়ে মার্কিন সরকারের এই চাপ দুদেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। যা ঠিক করা মুশকিল