English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১১:৫৩

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারীকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে টেক্সাস পুলিশ। টেক্সাসের একটি নার্সিং হোমে স্থানীয় সময় শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আজ রয়টার্স-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, টেক্সাসের রবস্টাউনে করপাস ক্রিস্টির বহিরাংশে একটি নার্সিং হোমের গ্রাউন্ডে এক বন্দুকধারী সন্ধ্যা ৭টার দিকে গুলি চালানো শুরু করে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। এরপর নার্সিং হোমের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বন্দুকধারী বলে জানিয়েছেন এই কর্মকর্তা।