English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৮ ১১:৩৫

সোমালিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা : নিহত ১০

অনলাইন ডেস্ক
সোমালিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা : নিহত ১০

সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুতে চালানো এই হামলার দায়িত্ব স্বীকার করেছে আল-শাবাব নামের একটি জঙ্গি সংগঠন। শনিবার হামলায় আহত হয়েছে এক ডজনের বেশি মানুষ।

পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হোসেইন বলেন, সকালে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রবেশ করে জঙ্গিরা। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে প্রায় দুই ঘন্টা। তিন জঙ্গিই মারা যায়। ঘটনাস্থলের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ এবং পার্লামেন্টের সদরদপ্তর। মোগাদিসুতে নিয়মিতই হামলায় চালায় আল-শাবাব। ২০১১ সালে রাজধানী থেকে তাদের বিতাড়িত করা হলেও এখন সেখানে শক্ত অবস্থান গড়ার প্রচেষ্ঠায় গোষ্ঠীটি। গত অক্টোবরে এক হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনায় তাদের দায়ী করা হয়। সূত্র:-আল জাজিরা।