English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৮ ১১:৩৪

বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু

জাপানে কয়েক দিনের টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

বিবিসি ও জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বর্ষণ চলছে। প্রবল বর্ষণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বন্যা ও আরও ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। আরও ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরও ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নিনির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।

আটকে পড়া, আহত ও নিহতদের উদ্ধারে প্রায় ৪৮ হাজার পুলিশ, ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবক কাজ করছে।