English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৮:২৫

সৌদি রাজকন্যার ঘোষণা : সৌদি আরবে আরো বড় পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক
সৌদি রাজকন্যার ঘোষণা : সৌদি আরবে আরো বড় পরিবর্তন আসছে

মেয়েদের গাড়ি চালানোর ওপর থেকে বাধা তুলে নিতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ যে আদেশ জারি করেছেন এবং সম্প্রতি মেয়েরা যে ড্রাইভিং লাইসেন্স পেলো- সেটিকে তাৎক্ষণিক সিদ্ধান্ত বলা যাবে না। ধীরে হলেও বেশ কয়েক বছর থেকেই সৌদি আরবের সমাজ একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনেরই বহিঃপ্রকাশ ছিল এই নিষেধাজ্ঞা প্রত্যাহার এব্ং ড্রাইভিং লাইসেন্স প্রদান।

সম্প্রতি তেল অর্থনীতিতে ধস পড়ায় সৌদি আরব নানা পন্থায় এর থেকে উত্তরনের পথ খুজছিলো। এরই ধারাবাহিকতায় মেয়েদের বিভিন্ন নতুন নতুন চাকরিক্ষেত্রে নিয়োগকরন, তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ আরো নানা পদক্ষেপে হাত দিয়েছেন সৌদি যুবরাজ বিন সালমান। সম্প্রতি সৌদি আরবে নারীদের জন্য আরো বড় পরিবর্তনের আভাষ দিয়েছেন দেশটির একজন রাজকন্যা। তবে এই পরিবর্তনের কোনও সময়সীমা উল্লেখ করেননি তিনি। আরবি ভাষার দৈনিক পত্রিকা ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য এই সংস্কারের কথা জানিয়েছেন দেশটির ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ। তিনি বলেছেন, সৌদি নারীদের এখন আর চাকরি, গাড়ি চালানো বা পড়াশুনার জন্য অনুমতির দরকার পড়বে না।

বলা বাহুল্য সৌদি মেয়েদের এভাবে ঘর থেকে বের করে যেসব কর্মক্ষেত্রে তাদের পাঠানো হচ্ছে, সেগুলো এতদিন ছিলো বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের দখলে। এখন মেয়েদের এমন বড় বড় পরিবর্তনে প্রবাসীদের কর্মক্ষেত্র সংকোচিত হয়ে বিপদ তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। সৌদি রাজকন্যার নতুন বড় পরিবর্তনের ঘোষণায় প্রবাসীরা আরো বিচলিত হবেন এমনটাই স্বাভাবিক। নিচের ভিডিওটিতে দেখুন রাজকন্যার ঘোষণায় সৌদিতে কি ধরনের বড় পরিবর্তন আসছে এবং এতে প্রবাসীদের কতটুকু ক্ষতি হতে পারে …