English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৫:২৬

ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে সম্প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। এই নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। ওয়াশিংটন ডিসিতেই এই বিক্ষোভে অংশ নিয়েছেন ৩০ সহস্রাধিক মানুষ।

শনিবার ‘ফ্যামিলি বিলংস টুগেদার’ শীর্ষক কর্মসূচিতে হাজারো বিক্ষোভকারী অংশ নেন। যুক্তরাষ্ট্রের হাজারো অভিবাসী পরিবার, মানবাধিকার কর্মী, ধর্মীয় নেতা, তারকা ব্যক্তিত্বসহ অনেকে অংশ নেন।

বিদ্যমান অভিবাসন নীতিমালাকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানান বিক্ষোভকারীরা। মেক্সিকো সীমান্তে বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া শিশুদের ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তারা। 

এদিকে, অভিবাসনবিরোধী নীতিমালার বিরোধিতায় আজ রবিবারও দেশটির ৫০টি রাজ্যে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা