English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৪:৩০

অবশেষে প্রকাশ্য কর্মসূচিতে সালমান

অনলাইন ডেস্ক
অবশেষে প্রকাশ্য কর্মসূচিতে সালমান

অবশেষে প্রকাশ্য কর্মসূচিতে দেখা গেলো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। প্রায় এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে থাকার পর দেশটির রাশিয়া বিশ্বকাপগামী ফুটবল দলের সঙ্গে দেখা গেছে তাকে।

বুধবার সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের অফিসিয়াল টুইটারে পোস্ট করা একটি ছবিতে খেলোয়াড়দের সঙ্গে তাকে দেখা যায়। একইদিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও টেলিফোনে কথা বলেন তিনি। গত এপ্রিলে রিয়াদে সৌদি বাদশার বাসভবনের বাইরে গোলাগুলির ঘটনার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক তার মৃত্যুর গুজব নিয়ে একটি সংবাদ প্রচার করে।