English Version
আপডেট : ১২ মে, ২০১৮ ১৪:৩৬

নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেওয়ার পরের দিনই এমন এ নিদের্শ এলো।

অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না।

গেলো বুধবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট জয়ী হয়। আর নির্বাচনে ছয় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বারিশান ন্যাশনাল জোট পরাজিত হয়।