English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৮ ১০:৫৬

মসজিদে নববীতে দশ হাজার মুসুল্লীর ইতিকাফের ব্যবস্থা গ্রহণ

অনলাইন ডেস্ক
মসজিদে নববীতে দশ হাজার মুসুল্লীর ইতিকাফের ব্যবস্থা গ্রহণ

আসন্ন রমজানের শেষ দশ দিনে মসজিদে নববীতে ইতিকাফ করতে ইচ্ছুকদের জন্যে মসজিদে নববীর ছাদে সব ধরণের সুযোগ সুবিধাসহ দশ হাজার মুসুল্লীর ইবাদতের ব্যবস্থা করবে মদিনা হজ কমিটি।

সোমবার মদিনা হজ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে স্থানীয় গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান মদিনার গভর্নর ও মদিনা হজ কমিটির সভাপতি প্রিন্স ফয়সাল বিন সালমান।

তিনি জানান, রাসূল (স:) এর সুন্নত ও আত্মার পরিশুদ্ধির জন্য রমজানের শেষ দশ দিনে মুসুল্লীরা মসজিদে অবস্থান করে থাকেন। এ সময়ে মুসুল্লীদের কোন ধরণের অসুবিধা না হয় তা মাথায় রেখে মসজিদের ছাদে দশ হাজার মুসুল্লীর জন্যে ব্যবস্থা করা হবে।

ইতিমধ্যে দুই পবিত্র মসজিদে ইতিকাফের জন্যে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে।