English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৯:১০

রাশিয়ার আরো ঘনিষ্ঠ হচ্ছে কাতার

অনলাইন ডেস্ক
রাশিয়ার আরো ঘনিষ্ঠ হচ্ছে কাতার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাতারের আমির  শেখ তামিম বিন হামাদ আল থানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছেন। গতকাল সোমবার মস্কোতে দ্বিপক্ষীয় বৈঠকের সময় দুই নেতা এ বিষয়ে একমত পোষণ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কাতারে আমির বলেছেন, আরব দেশগুলোর সমস্যা সমাধানে মস্কোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। গত দুই বছরে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে বলে তিনি জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় বলেন, দুই দেশের সম্পর্ক এখনও কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি। সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে উভয় দেশকে আরও বেশি চেষ্টা চালাতে হবে।

এ সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানই আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করছেন।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর দোহা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে।

সূত্র: পার্স টুডে