English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৪:১৪

ভুয়া খবরে ১০ বছর জেল

অনলাইন ডেস্ক
ভুয়া খবরে ১০ বছর জেল

ভুয়া খবর’ প্রকাশে ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব করেছে মালয়েশিয়া সরকার। শুধু তাই নয় সর্বোচ্চ পাঁচ লাখ রিংগিত পর্যন্তও জরিমানা হতে পারে। ‘ভুয়া সংবাদ বিরোধী’ এ বিলটি পার্লামেন্টে উত্থাপনের কথা রয়েছে। 

‘ভুয়া খবর’ এর বর্ণনায় বলা হয়েছে, ‘খবরে প্রকাশিত তথ্য, পরিসংখ্যান ও প্রতিবেদনের কিছু অংশ বা পুরোটাই মিথ্যা হলে’ সেটি ভুয়া খবর বলে বিবেচিত হবে।

ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরও এই বিলের আওতায় পড়বে। এটি মালয়েশিয়ার ভেতরে বা বাইরে বসবাসকারী সবার জন্যই কার্যকর হবে।

এদিকে মালয়েশিয়ায় সরকারের প্রস্তাবিত আইনটির বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। অসন্তোষের কণ্ঠরোধ করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে অনেকে বলছে।