English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৮ ১৪:৫০

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক
সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির দিন রোববার চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিসরীয় এক নাগরিক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। খবর সিএনএনের।  

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সিএনএনকে বলেন, রোববার সৌদি আরবের চারটি শহরকে লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন। সবগুলো সফলভাবে ভূপাতিত করার পর ধ্বংস করা হয়েছে। 

তিনি বলেন, রাজধানী রিয়াদের দিকে তিনটি, আসির প্রদেশের দিকে একটি, নাজরান প্রদেশের দিকে একটি ও জিজান প্রদেশের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি বাড়ির ওপরে পড়লে এক মিসরীয় নাগরিক নিহত হন। এছাড়া বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরব। এ নিয়ে গত ৫ মাসে তিনবার সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা।