English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৮ ১৩:৫৯

পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। 

 তবে কী কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি বিষয়টিও পদত্যাগের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ মার্চ তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত ৭১ বছর বয়সী থিন কিয়াও।