ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- তীব্র ঠাণ্ডায় থার্মোমিটারে বিস্ফোরণ!
তীব্র ঠাণ্ডায় থার্মোমিটারে বিস্ফোরণ!
সাইবেরিয়ার ওমিয়াকন পৃথিবীর শীতলতম বসতি হিসেবেই পরিচিত। কিন্তু এ বছর যেন সব রেকর্ড ভাঙার খেলা চলছে। আক্ষরিক অর্থেই ভাঙছে। আপাদমস্তক গরম পোশাকে মোড়া। শুধু চোখটুকুই ফাঁকা। কিন্তু তাতেও কি রেহাই আছে? ঘরের বাইরে বা কোনো ফাঁকা জায়গায় বেরলেই চোখের পাতায় এসে জমছে বরফ। এমনকী থার্মোমিটার পর্যন্ত রাখার জো নেই! ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পৃথিবীর শীতলতম স্থান সাইবেরিয়ায় একটি অঞ্চলে এ বছর ঘটে চলেছে এরকমই সব ভয়ানক কাণ্ডকারখানা।
সাইবেরিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় একটি ইলেকট্রনিক থার্মোমিটার তাপমাত্রা রেকর্ড করেছিল মাইনাস ৬২ ডিগ্রি পর্যন্ত। তারপর সেটি অপারগ। ভেঙে চৌচির হয়ে গেছে। অধিবাসীরাও টের পাচ্ছেন ঠান্ডার বহর। পোশাকের ফাঁক গলে হু হু শীত ঢুকে পড়ায় চোখের পাতাতেও জমে যাচ্ছে বরফ।
ঠান্ডা যে ঠিক কতটা তা জানিয়ে দিয়েছেন অধিবাসীরাই। বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, এক নারীর চোখের পাতায় ঘন বরফ। এই বরফের রাজ্যেও তিন বন্ধু সেলফি তুলে পোস্ট করেছেন নেটদুনিয়ায়।
জানা যায়, স্থানীয় কোনো কোনো বাসিন্দা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছিলেন। এখনও পর্যন্ত বসতি এলাকায় পৃথিবীতে সবচেয়ে বেশি ঠান্ডা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তার প্রায় কাছাকাছিই ছিল এবারের তাপমাত্রা। তবে অধিবাসীরা যে এই ঠান্ডা উপভোগই করছেন তা তাদের অভিব্যক্তিতে স্পষ্ট।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


