English Version
আপডেট : ৩ নভেম্বর, ২০১৭ ০৭:০২

হোয়াইট হাউসে লাদেন আসলেই কি হিলারির সঙ্গে ছবি তুলেছিলেন?

অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসে লাদেন আসলেই কি হিলারির সঙ্গে ছবি তুলেছিলেন?

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিয়া জাখারোভা এক টিভি অনুষ্ঠানে ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিনটনের হোয়াইট হাউসে তোলা ছবির কথা বলেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এক চ্যাট শো-তে বলেন ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিলেন।

তিনি ওই টিভি অনুষ্ঠানে আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদ্বিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় ছবির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, 'মনে আছে হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনকে আপ্যায়নের সেই অসাধারণ, মাথা-ঘুরানো ছবিগুলোর কথা?'

ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের করমর্দনের এই ছবি গত বছর রাশিয়ার টুইটার অ্যাকাউন্টে দারুণ হিট ছিল।

বিবিসি রিয়ালিটি চেক অনুষ্ঠান বলছে, রাশিয়ার সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ছবি 'ভুয়া' বা 'ফেক'। হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনের কোন ফটো আছে বলে জানা যায় না এবং এধরনের অসাধারণ কোন অনুষ্ঠান কখনও ঘটেছিল বলে কোথাও কোন ধরনের তথ্য প্রমাণ নেই।

বিবিসির অনুসন্ধানে বলা হচ্ছে, ছবিটা অবশ্যই ভুয়া। ২০০৪ সালে মিসেস ক্লিন্টন ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জ্জীর সঙ্গে এই ছবি তুলেছিলেন। সেখানে মি: মুখার্জ্জীর মুখের জায়গায় ওসামা বিন লাদেনের মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। মূল ছবিটি দেখতে পারেন এই লিংকে at an event in 2004.

২০০৪ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ এবং হিলারি ক্লিনটন সে সময় ছিলেন নিউইয়র্কের সেনেটর।

আমেরিকান তথ্য বিশ্লেষণকারী সাইট স্নোপস এই ছবিটি বিশ্লেষণ করে বলেছে ফ্রিকিং ডট কম FreakingNews.com নামে একটি ওয়েবসাইটে ফটোশপের একটি প্রতিযোগিতার অংশ ছিল এই ছবিটি।