ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- মুখোমুখি অবস্থানে স্পেন ও স্বাধীনতাকামী কাতালানরা
মুখোমুখি অবস্থানে স্পেন ও স্বাধীনতাকামী কাতালানরা
স্বাধীনতার প্রশ্নে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ায় গণভোট আজ রোববার। গণভোট বানচালে তৎপরতা চালাচ্ছে স্পেনের কেন্দ্রীয় সরকার। ভোট সামনে রেখে মুখোমুখি অবস্থানে মাদ্রিদ প্রশাসন ও স্বাধীনতাকামী কাতালানরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশে শনিবার রাতে ভোটকেন্দ্র হিসেবে বেছে নেয়া ১ হাজার ৩০০ স্কুল সিলগালা করেছে স্প্যানিশ পুলিশ। ২১১৫টি স্কুলে গণভোট হওয়ার কথা। নির্বিঘ্নে ভোট নিশ্চিতে ১৬০টির বেশী ভোটকেন্দ্রে পরিবার নিয়ে অবস্থান নিয়েছেন স্বাধীনতাকামী কর্মীরা। স্পেনের সাংবিধানিক আদালতে গণভোটে অংশ নেবেন লাখো কাতালান। কাতালোনিয়ার সরকার বলছে, তারা ছয় হাজার ব্যালট বাক্স তৈরি করেছে এবং সেগুলো গোপন জায়গায় রাখা হয়েছে! তবে মাদ্রিদ সরকারের সঙ্গে মিলে গণভোটের বিরোধিতা করছে কাতালোনিয়ার প্রধান বিরোধী দল। ভোট ঘিরে মাদ্রিদ প্রশাসন এবং স্বাধীনতাকামীদের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কাতালোনিয়ার সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যালট পেপার, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও তল্লাশি চালানো হয়েছে। এদিকে অখণ্ড স্পেনের দাবিতে শনিবার রাতেও বিক্ষোভ হয়েছে বার্সেলোনায়। কাতালানদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথে শনিবারের মিছিলটিকে প্রথম পদক্ষেপ আখ্যা দিয়েছেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুগডেমন্ট।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


