ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ‘নিন্দা নয়, মিয়ানমারের বিরুদ্ধে অ্যাকশন দরকার’
‘নিন্দা নয়, মিয়ানমারের বিরুদ্ধে অ্যাকশন দরকার’
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা শিগগিরই বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাখাইনের সংঘাত নিরসনে সব পক্ষকে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাকার্তায় রাষ্ট্রীয় প্রাসাদে এক সংবাদ সম্মেলনে উইদোদো বলেন, রাখাইন সংকট সমাধানে বাস্তব অ্যাকশন দরকার, শুধুমাত্র সমালোচনামূলক বিবৃতিতে কাজ হবে না। জাকার্তার নাগরিক সমাজের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাখাইনের মানবিক সংকট সমাধানে ইন্দোনেশিয়া সরকার সহায়তা করতে রাজি আছে বলে জানান উইদোদো।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরাস ও রাখাইন সহিংসতায় জাতিসংঘের স্পেশাল অ্যাডভাইজরি কমিশনের প্রধান কফি আনান ও অন্যান্য পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদিকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট।
উইদোদো বলেন, রাখাইনের সহিংসতা বন্ধ ও প্রতিরোধের আহ্বান জানাতে রোববার সকালে মিয়ানমারের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মারসুদি। তিনি মিয়ানমারের মুসলিমসহ সব নাগরিকের সুরক্ষা ও মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ অবাধ করতে দেশটির প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদেরকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া সরকার। ‘আমরা রাখাইনে একটি স্কুল তৈরি করেছি এবং শিগগিরই একটি হাসপাতাল নির্মাণ করা হবে; নির্মাণ কাজ শুরু হবে অক্টোবরে।’
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


