ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ঘরে ডেকে ধর্ষণ করেন রাম রহিম, প্রধানমন্ত্রীকে চিঠিতে জানান অভিযোগকারিণী
ঘরে ডেকে ধর্ষণ করেন রাম রহিম, প্রধানমন্ত্রীকে চিঠিতে জানান অভিযোগকারিণী
ডেরা সচ্চা সৌদা থেকে একটা চিঠি পৌঁছেছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দফতরে। এক সাধ্বী (সন্ন্যাসিনী) চিঠিটা লিখেছিলেন। জানিয়েছিলেন, ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংহ নিজের ঘরে ডেকে পাঠিয়ে তাঁকে ধর্ষণ করেছেন। সাধ্বী আরও জানিয়েছিলেন, ডেরা সচ্চা সৌদার অন্য সাধ্বীদেরও একই ভাবে নিজের ঘরে ডেকে পাঠিয়ে ধর্ষণ করে থাকেন বাবা রাম রহিম। চিঠিতে নিজের নাম লেখেননি তিনি। কিন্তু তা বলে সে চিঠিকে উড়ো চিঠি বলে উড়িয়েও দেননি প্রধানমন্ত্রী। বিষয়টিকে গুরুত্ব দিয়েই খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরে এমন এক বিস্ফোরক চিঠি পৌঁছনোর খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে আদালত। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং সিবিআই-কে তদন্তের নির্দেশ দেয়। সেটা ২০০২ সাল। বাবা রাম রহিমের রাজনৈতিক প্রভাবও নেহাত কম নয়। তাই ২০০২ সালে যে মামলার তদন্তের ভার পেয়েছিল সিবিআই, সেই মামলার চার্জশিট জমা দিতে পাঁচ বছর লেগে যায়। ২০০৭ সালে জমা পড়ে চার্জশিট। তার পরেও নানা ভাবে মামলাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। ২০০২ সালের মামলা ২০১৭ সাল পর্যন্ত গড়িয়েছে। কিন্তু শেষরক্ষা হল না। বাবা রাম রহিম দোষী সাব্যস্তই হলেন। রাম রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমে সিবিআই ডেরা সচ্চা সৌদার ১৮ জন সন্ন্যাসিনীকে জিজ্ঞাসাবাদ করেছিল। ১৬ জন মুখ খোলেননি। কিন্তু ২ জন বিশদে জানিয়েছিলেন যৌন নির্যাতনের কথা। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর টেবিলে পৌঁছনো চিঠিটার বয়ানের সঙ্গে মিলে গিয়েছিল, তাঁদের বয়ান। তার পরই গড়গড় করে এগিয়েছিল চার্জশিট তৈরির কাজ। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি গিয়েছিল, তাতে ঠিক কী লেখা ছিল? অভিযোগকারিণী তাতে লিখেছিলেন, এক রাতে বাবা রাম রহিম তাঁকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। তিনি রাম রহিমের ঘরে ঢুকতেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রাম রহিম সেই সময় পর্নোগ্রাফি দেখছিলেন এবং তাঁর হাতে রিভলভার ছিল বলে অভিযোগকারিণীর দাবি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগকারিণী আরও জানান, সে রাতে রাম রহিম তাঁকে ধর্ষণ করেন এবং তার পর থেকে টানা তিন বছর তাঁকে ধর্ষণের শিকার হতে হয়। শুধু তাঁকে নয়, ডেরা সচ্চা সওদার অন্য সন্ন্যাসীনিদেরও রাম রহিম ধর্ষণ করেন বলে চিঠিতে জানিয়েছিলেন অভিযোগকারিণী। মামলা চলতে চলতেই দুটো খুন রাম রহিমের প্রতি সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছিল। ডেরার যে ম্যানেজার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে শোনা যায়, সেই ম্যানেজার খুন হয়ে যান। ডেরা সচ্চা সওদার নানা দুর্নীতি এবং অপকর্ম নিয়ে যে সাংবাদিক লেখালেখি করছিলেন, সেই রামচন্দ্র ছত্রপতিও খুন হয়ে যান। অবশেষে সত্যেরই জয় হল বলে মনে করছেন অভিযোগকারিণীরা। যে সময়ে ওই অভিযোগকারিণী ধর্ষণ করেছিলেন, সে সময়ে অভিযোগকারিণী নাবালিকা ছিলেন। অতএব, বাবা রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইনজীবীদের একাংশ মনে করছেন। আদালত আগামী সোমবার সাজা ঘোষণা করবে।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


