ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- দক্ষিণ এশিয়ায় বন্যায় ৬০০ জনের প্রাণহানি
দক্ষিণ এশিয়ায় বন্যায় ৬০০ জনের প্রাণহানি
চলতি বছর দক্ষিণ এশিয়াজুড়ে ভয়াবহ বন্যায় ১ কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় প্রায় ৬০০ লোকের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। অবস্থা সঙ্গিন হয়ে ওঠায় ভারতের উত্তর প্রদেশের দুটি জেলায় সামরিক সহায়তা চেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপি ও বিবিসি, আরটিই।
ভারতের উত্তর প্রদেশের ৭৫টি জেলার ৩৩টিতেই বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যার পানির তোড়ে সেখানকার ঘরবাড়ি ভেঙে পড়ছে, প্রাণ হারিয়েছে ৫৫ জন। এ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা টি পি গুপ্তা এএফপিকে জানান, আক্রান্ত মানুষকে সহায়তার জন্য তারা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছেন।
উত্তর প্রদেশ থেকে এ পর্যন্ত এক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। আরো ২০ লাখের মতো মানুষ এ মহাপ্লাবনে ক্ষতিগ্রস্ত হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে। ভারতের আরেক রাজ্য বিহারে বন্যার কারণে মৃতের সংখ্যা ১৫৩ জনে পৌঁছেছে। ২০০৮ সালের পর ভয়াবহতম বন্যায় রাজ্যটির চার লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ কর্মকর্তা অনিরুদ্ধ কুমার জানিয়েছেন, দুই হাজার সেনা সদস্যসহ মোট পাঁচ হাজার উদ্ধারকর্মী ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার তত্পরতা চালিয়ে যাচ্ছেন। বন্যায় আক্রান্তদের সহায়তার জন্য প্রায় ১ হাজার ৩০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
নেপালের সীমান্তঘেঁষা ভারতের এ দুটি রাজ্যের (বিহার ও উত্তর প্রদেশ) ২০ শতাংশ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এছাড়া আসামে চার মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। এতে রাজ্যটির ৬০ জন প্রাণ হারিয়েছে। ৪ লাখ ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া ভারতের হিমাচল প্রদেশে ব্যাপক ভূমিধসে গত সপ্তাহে ৪৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরে চলমান বন্যাই হবে সবচেয়ে বেশি মানবিক সংকট সৃষ্টিকারী দুর্যোগ। বন্যাকবলিত এলাকাগুলোয় খাদ্য সংকট ও রোগবালাই বেড়ে যাওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রেড ক্রসের আঞ্চলিক পরিচালক মার্টিন ফলার বলেছেন, বাংলাদেশ ও নেপালের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ভারতের উত্তরাঞ্চলের চারটি রাজ্যে প্রায় ১ কোটি ১০ লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে ফলার বলেন, কয়েক বছরের মধ্যে এসব এলাকায় চলতি বন্যা মারাত্মক মানবিক সংকট সৃষ্টি করেছে। দুর্গত এলাকায় অতিসত্বর ত্রাণসহ প্রাণরক্ষাকারী ওষুধ পৌঁছানো দরকার। বাংলাদেশ, নেপাল ও ভারতে লাখ লাখ মানুষ বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছে।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


