ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- ফিনল্যান্ডে প্রাণঘাতী হামলায় নিহত ৩
ফিনল্যান্ডে প্রাণঘাতী হামলায় নিহত ৩
বার্সিলোনা হামলার রেশ মিলিয়ে যাওয়ার আগেই আবারো রক্ত ঝরল ইউরোপে। স্ক্যান্ডিনেভীয় দেশ ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুরকুতে গতকাল এক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে আটজন। শহরের এক বিপণিবিতান-সংলগ্ন স্কয়ারে গতকাল এ ঘটনা ঘটে। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসীদের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। খবর গার্ডিয়ান ও রয়টার্স ।
ফিনল্যান্ডের সাবেক রাজধানী তুরকুকে এখনো দেশটির বাণিজ্য ও সংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। দেশটি ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অবলম্বন করলেও গত জুনে সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিশেষ সতর্কতা জারি করে ফিনল্যান্ডের জাতীয় গোয়েন্দা সংস্থা। ওই সময় সন্ত্রাসবাদীদের ফিনল্যান্ডকেন্দ্রিক কিছু পরিকল্পনার আভাস পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।
তবে গতকালে হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পলা রিসিক্কো।
হামলার পর সন্দেহভাজন এক হামলাকারীকে গুলি করে হত্যা ও গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে গ্রেফতারের কথা জানিয়েছে ফিনল্যান্ডের পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে আটককৃত সন্দেভাজনের চিকিত্সা চলছে বলে জানা গেছে। বর্তমানে দেশটির নাগরিকদের তুরকু ভ্রমণে সতর্কতা জারির পাশাপাশি দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফিনল্যান্ডের পুলিশ।
স্থানীয় পুলিশের বিকাল পৌনে ৫টা নাগাদ দেয়া এক টুইট বার্তায় দেখা যায়, ‘তুরকুর মধ্যাঞ্চলে কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে। নগরবাসীকে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার অনুরোধ জানানো হচ্ছে।’
লরা লেইন নামে এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বার্তা সংস্থাকে জানান, হামলার সময় তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ‘আমরা হঠাত্ই এক তরুণীর চিত্কার শুনতে পেলাম। এর পর আমরা স্কয়ারে এক ব্যক্তিকে দেখলাম। এর পরক্ষণেই একটি ছোরা ঝলসে উঠলো। লোকটি ছোরাটি শূন্যে দোলাচ্ছিল।
বুঝতে পারলাম, সে কোনো একজনকে ছুরিকাঘাত করেছে।’ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন, দেশটির সরকার এখন গোটা ফিনল্যান্ডেই পরিস্থিতি ও পুলিশি তত্পরতা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ চালাচ্ছে।
পুলিশের গুলিতে বার্সেলোনা হামলার সন্দেহভাজন ৫ জন নিহত: বার্সেলোনার দক্ষিণের একটি শহরে গতকাল স্প্যানিশ পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বার্সেলোনা হামলায় জড়িত ছিল।
পুলিশ জানিয়েছে, ক্যামব্রিলসের সমুদ্রমুখী অংশে ওই পাঁচ ব্যক্তি পর্যটকদের ওপর গাড়ি তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তাদের গাড়িগুলো মাত্রাতিরিক্তভাবে ঘোরানোর ফলে প্রায় উল্টে যাচ্ছিল। এদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন পর্যটকদের ছুরিকাঘাত করছিল। অভিযানে সন্দেহভাজন চারজন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্যজন কয়েকশ মিটার দূরে নিহত হয়।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


