ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ১৬ আরোহীর সকলেই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মিসিসিপির লেফ্লোর কাউন্টিতে নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। মিসিসিপির কাউন্টি এমার্জেন্সি ম্যানেজমেন্ট পরিচালক ফ্রেড র্যান্ডেলের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। র্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর আগে স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে বিমানটিতে আটজন আরোহী থাকার কথা জানিয়েছিলেন। তবে পরে ১৬ আরোহী থাকার খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। নৌবাহিনীর মুখপাত্র সারাহ বার্নস বলেন, ১০ জুলাই মার্কিন নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মিসিসিপি’র গভর্নর ফিল ব্রায়ান্ট। উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত বিমানগুলোর একটি এই কেসি-১৩০। -সূত্র: সিএনএন, এনবিসি নিউজ
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


