ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- যুক্তরাজ্যের ম্যানচেস্টার কনসার্টে সন্ত্রাসী হামলা, নিহত ১৯
যুক্তরাজ্যের ম্যানচেস্টার কনসার্টে সন্ত্রাসী হামলা, নিহত ১৯
ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে নর্দান ইংলিশ সিটির এই শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে একটি বিকট আওয়াজ পায় সবাই। এরপর চিৎকার করে যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এ সময় মেঝেতে অসংখ্য কোট ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় রেল নেটওয়ার্ক বিস্ফোরণের পর ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন ব্লক করে দিয়েছে, যেটি কনসার্ট ভেন্যুর খুব কাছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে।
পুলিশ বলছে, মৃতের সংখ্যা কত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে এরই মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতর সংখ্যাও অনেক। এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রথম বিস্ফোরণটি যেখানে ঘটে এর খুব কাছে দ্বিতীয় একটি সন্দেহজনক ডিভাইস পাওয়া গেছে।
বিস্ফোরণের ঘটনাস্থল ইউরোপের অন্যতম বড় অ্যারেনার একটি। কনসার্টের ভেন্যু হিসেবে এটি বেশ জনপ্রিয়। ২১ হাজার আসনের এ ম্যানচেস্টার অ্যারেনায় সে সময় আরিয়ানার কনসার্ট চলছিল।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


