English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৮

‘বদমাস লোকদের দেশ থেকে দূরে রাখতে চাই’

নিষেধাজ্ঞা নাকি অন্যকিছু তা নিয়ে তর্ক করুন আপনারা। সাত মুসলিম দেশের ওপরে নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
অনলাইন ডেস্ক
‘বদমাস লোকদের দেশ থেকে দূরে রাখতে চাই’

দুনিয়ার সাত মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢুকতে না দেওয়ার নির্দেশিকা জারি করে প্রবল সামলোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই বলছেন, প্রেসিডেন্টের ওই নির্দেশিকা মার্কিন সংস্কৃতির পরিপন্থী। এবার এনিয়ে মুখ খুললেন খোদ প্রেসিডেন্ট।

বুধবার ট্রাম্প বেশ কয়েকটি ট্যুইট করে মন্তব্য করেন, অনেকেই ওই নির্দেশিকাকে ‘ব্যান’ বলে সমালোচনা করছেন। ওদের বলছি, ‌যা ইচ্ছে বলুন। খারাপ লোকদের দেশ থেকে দূরে রাখতে ওই নির্দেশিকা জারি করা হয়েছে।(আরও পড়ুন : পাকিস্তানিদেরও আমেরিকায় ঢোকা বন্ধ করুন ট্রাম্প, ইমরানের মন্তব্যে তোলপাড় দেশ)

মঙ্গলবারই এনিয়ে বিবৃতি দিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পিসার। এদিন তিনি মন্তব্য করেন, প্রেসিডেন্টের ওই নির্দেশিকা কোনও ট্রাভেল ব্যান নয়। মুসলিমদের ওপরেও কোনও নিষেধাজ্ঞাও জারি করা হয়নি। দেশের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিতে হয়েছে।

উল্লেখ্য, শপথগ্রহণ করার দিনই তাঁর বক্তৃতায় ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুনিয়া থেকে ইসলামি সন্ত্রাস মুছে ফেলা হবে। আগে আমেরিকার মানুষের স্বার্থ দেখা হবে। এতদিন মার্কিনিরা বহুদেশের সীমান্ত পাহারা দিয়েছে। এখন থেকে তা আর হবে না।(আরও পড়ুন : সাদা বাড়ি দখল, মার্কিন ‌যুক্তরাষ্ট্রে জয়ী ডোনাল্ড ট্রাম্প 

টাম্পের ওই মন্তব্যের পরই দুনিয়ার সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এখন এনিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মার্কিন নাগরিকরাই। ট্রাম্পের ‌যুক্তি, এক সপ্তাহ সময় দিয়ে ‌যদি ওই নিষেধাজ্ঞা জারি করা হতো তা হলে দেশে অনেক দুষ্ট লোক ঢুকে পড়তো।