ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- পুলিশের ভুঁড়ি কেন? জনস্বার্থে হাইকোর্টে মামলা
পুলিশের ভুঁড়ি কেন? জনস্বার্থে হাইকোর্টে মামলা
আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের কেন ভুঁড়ি থাকবে- এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
তিনি বলছেন, কঠিন শারীরিক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরে কলকাতা এবং রাজ্য পুলিশ কর্মীদের অনেকেরই নানা ধরনের ভুঁড়ি হয়ে যায়, তারা শারীরিকভাবে ফিট থাকেন না। তাই মানসিকভাবেও তারা অসতর্ক হয়ে পড়েন।
ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মীদের অনেকেই স্ফীতোদর- অর্থাৎ তাদের ছোট- বড় নানা মাপের ভুঁড়ি রয়েছে। তার মানে অবশ্য এটা নয় যে তারা কেউই আর দৌড় ঝাপ করে চোর ডাকাত ধরতে পারেন না।
কলকাতার রাস্তায় ঘুরলেও একই রকম পেটমোটা পুলিশ চোখে পড়াটা বেশ স্বাভাবিক ব্যাপার। তবে সেই পুলিশের ভুঁড়ি নিয়ে যে কেউ আদালতে মামলা করে দেবে, এটা বোধহয় কেউই ভাবেন নি। কিন্তু মামলাকারী বলছেন, পুলিশের ভুঁড়ি থাকাটাই অস্বাভাবিক- তাতে শারীরিক সক্ষমতা যেমন কমে যায়, তেমনই মানসিকভাবেও সতর্ক থাকতে পারেন না আইনশৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে।
পুলিশ আইন আর ভুঁড়িওয়ালা পুলিশ কর্মী ও অফিসারদের ছবিও জমা দিয়েছেন ওই মামলাকারী কমল দে, যিনি বিএসএফের প্রাক্তন জওয়ান। মি. দে বলছিলেন, পুলিশের ভুঁড়ি নিয়ে কেন মামলা করলেন তিনি।
"আইনশৃঙ্খলা রক্ষার কাজে শারীরিক সক্ষমতা আবশ্যিক। শারীরিকভাবে ফিট থাকলেই তারা মানসিকভাবেও সতর্ক থাকবেন। সেটা আইনেও যেমন বলা আছে তেমনই বাস্তবেও সেটাই হওয়া উচিত। একদিকে যখন সন্ত্রাসবাদের আশঙ্কা বাড়ছে, আর জনগণের তুলনায় এমনিতেই পুলিশের সংখ্যা কম, সেখানে পুলিশের তো আরও বেশি সতর্ক থাকা উচিত। কিন্তু বাস্তবটা যে অন্য রকম, সেটা আমি নানা ছবিসহ জমা দিয়েছি কোর্টে।"
"যেসব পুলিশকর্মীর ছবি তুলেছি, তারা যদি সতর্ক থাকতেন তাহলে ওইসব ছবি আমি তুলতেই পারতাম না," বলছিলেন মি. দে। আদালতের কাছে তার আবেদন পুলিশ কর্মীদের শারীরিকভাবে ফিট থাকতে বাধ্য করা। পুলিশের চাকরি পেতে হলে কঠিন শারীরিক পরীক্ষা দিতে হয় - আর প্রশিক্ষণের সময়েও কঠোর শারীরিক কসরৎ শিখতে হয়।
কিন্তু মামলাকারী মি. দে'র অভিযোগ, প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই স্বাস্থ্যরক্ষা আর শরীরচর্চার দিকে আর মন দেন না পুলিশ কর্মীরা। তাই অনেকেরই ভুঁড়ি বেড়ে যায়।
চাকরি পাওয়ার পরে পুলিশকর্মীরা কেন নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকেন না? জানতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিচালক নপরাজিত মুখার্জির কাছে।
"আদালতে যে মামলাটা হয়েছে, সেটা তো বিচার্য বিষয়, আমার কিছু বলা উচিত না। তবে এটা বলতে পারি যে একটা বয়সের পরে পুলিশকর্মীদের মধ্যে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে।"
"এমনিতেই পুলিশের চাকরিটা খুব স্ট্রেসের। তারওপরে ফিট না থাকলে কাজে তো ক্ষতি হয়ই। কিন্তু সমস্যাটা হল লোকবলের এত অভাব, যে একেকজনের ওপরে কাজের ভীষণ চাপ থাকে। আমি নিজের কার্যকালেও নিয়মিত শরীরচর্চার লিখিত আদেশ দিয়েছিলাম। কিন্তু কাজের চাপে অনেকেই কঠোর রুটিন অনুযায়ী শরীরচর্চাটা হয়ত করে উঠতে পারেন না," বলেন তিনি।
হাইকোর্ট পুলিশের ভুঁড়ি নিয়ে দায়ের হওয়া মামলাটি গ্রহণ করে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন যে পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতর্কতা বজায় রাখতে কি কি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। চার সপ্তাহের মধ্যে পুলিশের ভুঁড়ি নিয়ে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪ -
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৬ -
খোদ ভারতেই হেনস্তার শিকার ময়ুখ-শুভেন্দু
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮ -
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৫ -
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১ -
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪ -
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৫ -
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৫৮
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
১৮ বাংলাদেশি ভারতে গ্রেফতার
২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ -
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০ -
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৯ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
প্রতিশোধ নেবে, যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান
১৬ জুন, ২০২৫ ১৭:২১ -
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৮ -
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ইরানি
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৩ -
ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান
১৭ নভেম্বর, ২০২৪ ১৩:২৩ -
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৬ -
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৭ -
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৮
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


