ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- আন্তর্জাতিক
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত তিন
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত তিন
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
আজ সোমবার ভোরে জিআরইএফের আখনুর সেক্টরে এ হামলা চালানো হয়। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, আখনুরের বটল এলাকায় অবস্থিত জিআরইএফের ক্যাম্পে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা। এ সময় আক্রমণ মোকাবিলায় পাশের ক্যাম্প থেকে সৈন্যরা দ্রুত এগিয়ে এলে জঙ্গিরা পালিয়ে যায়। কিন্তু তার আগেই তিন শ্রমিক নিহত হন।
এ হামলার পর জম্মু ও কাশ্মীরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং অনুপ্রবেশকারী জঙ্গিদের খুঁজতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এদিকে ইন্ডিয়া টুডের খবরে জানায়, ভোরে সীমান্তবর্তী বটল গ্রামের ওই ক্যাম্পের অধিকাংশ লোকই ঘুমিয়ে ছিলেন। তাঁদের বেশিরভাগই ছিলেন নির্মাণশ্রমিক। হঠাৎ গোলাগুলি শুরু হলে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স ভারতীয় সেনাবাহিনীর ক্যাডার বাহিনীর অন্তর্ভুক্ত একটি শাখা। তারা সেনাবাহিনীর অধীনে থাকা সীমান্তের রাস্তা নির্মাণ ও দেখভালের দায়িত্বে নিয়োজিত।
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
আন্তর্জাতিক বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


