English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১০:০৩

ফ্লোরিডা বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক
ফ্লোরিডা বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাসষ্ট্রর ফ্লোরিডা বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত এবং বেশ ক’জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাস এলাকায় এ ঘটনা ঘটেছে জানায় মার্কিন গণমাধ্যম।

ঘটনার পরপর হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার টুইটে জানান, ‘আমি ফোর্ট লডারডেল বিমানবন্দরে। এখানে গুলি চালানো হয়েছে। সবাই দৌড়াদৌড়ি করছে’। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে, আইনশৃঙ্খলাবাহিনী কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানায়, নিহতের সংখ্যা ৫।

হামলাকারী সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে। তিনি একাই হামলা চালান ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা হামলার কারণ জানার চেষ্টা করছেন।